ভারতের বাজারে এল মোটোরোলা এজ ৭০ নিও, থাকছে ১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৭০০০ এমএএইচ ব্যাটারি

ভারতের বাজারে নতুন স্মার্টফোন মোটোরোলা এজ ৭০ নিও লঞ্চ করল মোটোরোলা। ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের এই ফোনটির দাম রাখা হয়েছে ৪০,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে প্রথম ১০ দিন ৩,০০০ টাকা সরাসরি ছাড় পাওয়া যাবে। এছাড়া ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ সুবিধার মাধ্যমে ফোনটির কার্যকরী দাম ৩৪,৯৯৯ টাকায় নেমে আসতে পারে। আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ফ্লিপকার্ট, মোটোরোলার ওয়েবসাইট এবং রিলায়েন্স ডিজিটালের মতো রিটেল স্টোরে ফোনটি পাওয়া যাবে। মাউন্টেন ভিউ, গ্রে লাইল্যাক, মিল্কি ব্লু ও সেজ—এই চারটি রঙে ফোনটি বাজারে এসেছে।
ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চির ১.৫কে কোয়াড কার্ভড এক্সট্রিম অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হ্যালো ইউএক্স অপারেটিং সিস্টেম। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জে ৫৩ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে দাবি সংস্থার। এছাড়া ফোনটিতে মিলিটারি গ্রেড স্থায়িত্বের সুবিধা রয়েছে।
ক্যামেরা ফিচারের ক্ষেত্রে এতে রয়েছে ওআইএস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৭১০ প্রাইমারি সেন্সর। এআই ইমেজ প্রসেসিংয়ের পাশাপাশি এতে ফোরকে ভিডিও রেকর্ডিং, ১০এক্স সুপার জুম এবং একাধিক এআই নির্ভর ফিচার যুক্ত করা হয়েছে। ছবি এডিট করার জন্য গুগল ফটোজের ম্যাজিক ইরেজার, ফটো আনব্লার ও পোর্ট্রেট লাইটের মতো টুল ব্যবহার করা যাবে। শব্দের অভিজ্ঞতার জন্য এতে ডলবি অ্যাটমস যুক্ত ডুয়াল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে।