ভাত রান্নার সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন

ভাত রান্নার সময় যে ৫টি ভুল এড়িয়ে চলবেন

পুষ্টিবিদ ও রন্ধনশিল্পীদের মতে, ভাত রান্নার সময় অসচেতনতার কারণে অজান্তেই শরীরে নানা জটিল সমস্যা বাসা বাঁধতে পারে। চাল রান্নার আগে তা ভালোভাবে ধোয়া অত্যন্ত জরুরি। বাজারে চাল সংরক্ষণের জন্য অনেক সময় রাসায়নিক বা কৃত্রিম মোমের প্রলেপ ব্যবহার করা হয়। তাই রান্নার আগে অন্তত দুই থেকে তিনবার চাল পরিষ্কার না করলে এই ক্ষতিকর উপাদানগুলো সরাসরি শরীরে প্রবেশ করে অন্ত্রের ক্ষতি করতে পারে।

অনেকেই ভাত রান্নার সময় অতিরিক্ত জল ব্যবহার করেন এবং পরে মাড় ফেলে দেন। এতে চালের সমস্ত জল-দ্রবণীয় ভিটামিন ও বি-কমপ্লেক্স নষ্ট হয়ে যায়। এছাড়া রান্নার অন্তত ২০ থেকে ৩০ মিনিট আগে চাল ভিজিয়ে রাখা উচিত। এতে চালের শক্ত ফাইবার নরম হয় এবং আর্সেনিকের মতো বিষাক্ত উপাদানের মাত্রা হ্রাস পায়। তাড়াহুড়ো করে সরাসরি চাল গ্যাসে বসিয়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়।

ভাত রান্নার সময় আঁচের দিকেও নজর দেওয়া প্রয়োজন। কম আঁচে দীর্ঘসময় ধরে ভাত রান্না করলে শর্করার গঠন ভেঙে যায়, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি বেশ বিপজ্জনক। পাশাপাশি, রান্না করা ভাত দীর্ঘক্ষণ গরম পাত্রে ঢেকে রাখা বা রুম টেম্পারেচারে ফেলে রাখা উচিত নয়। এতে ব্যাকটেরিয়ার বংশবিস্তার ঘটে, যা ফুড পয়জনিং বা পেটের সংক্রমণের কারণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *