দীর্ঘ দাম্পত্যে বিচ্ছেদ এড়াতে ও সম্পর্ক মজবুত করতে মেনে চলুন এই ৩টি জরুরি নিয়ম

বর্তমান সময়ে দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর সংসার করার পর বিচ্ছেদের প্রবণতা বাড়ছে, যা ‘সিলভার ডিভোর্স’ বা ‘গ্রে ডিভোর্স’ নামে পরিচিত। সন্তান বড় হয়ে যাওয়ার পর বা অবসর জীবনে অনেক দম্পতিই একে অপরের প্রতি টান অনুভব করেন না। তবে এই বয়সেও পারস্পরিক বোঝাপড়া ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে সম্পর্ককে নতুন করে প্রাণবন্ত করে তোলা সম্ভব। এর জন্য প্রয়োজন একে অপরের সঙ্গে মানসম্মত সময় কাটানো।
সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন রুটিন তৈরি করা অত্যন্ত জরুরি। যৌবনের অভ্যাসের মতো বার্ধক্যেও একসঙ্গে হাঁটা, শরীরচর্চা, রান্না করা বা সিনেমা দেখার মতো কাজগুলো নিয়মিত করুন। সন্তান বড় হয়ে যাওয়ার পর এখন আপনারা স্বাধীন, তাই নিজেদের মতো করে নতুন রুটিন গড়ে তুলুন। নিয়ম করে সঙ্গীকে নিয়ে ডেটে যাওয়ার অভ্যাস সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে।
সংসারের দৈনন্দিন দায়িত্বগুলো একে অপরের মধ্যে ভাগ করে নেওয়া প্রয়োজন। বছরের পর বছর একজনই সব কাজ করবেন, এমনটা না করে আলোচনার মাধ্যমে কাজের ভার বণ্টন করুন। পাশাপাশি নিজের পছন্দের কাজগুলোর জন্যও আলাদা সময় রাখুন। এই ছোট ছোট পরিবর্তনগুলো দীর্ঘ দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান বজায় রাখতে সাহায্য করবে এবং বিচ্ছেদের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।