পোর্ট ব্লেয়ারে ৩০ নভেম্বর থেকে মামলার শুনানি করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি

পোর্ট ব্লেয়ারে ৩০ নভেম্বর থেকে মামলার শুনানি করবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি

আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বিভিন্ন মামলার শুনানি করবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ। এই চার দিন কলকাতার মূল আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের শুনানি বন্ধ থাকবে।

প্রতিবেদন অনুযায়ী, স্বাধীনতার পর এই প্রথম কলকাতা হাই কোর্টের কোনও প্রধান বিচারপতি পোর্ট ব্লেয়ারে গিয়ে বিচারকার্যে অংশ নেবেন। পোর্ট ব্লেয়ারে সার্কিট বেঞ্চের কাজ ১৯৫৩ সালে শুরু হলেও এতদিন কোনও প্রধান বিচারপতি সেখানে গিয়ে শুনানি করেননি।

কলকাতা হাই কোর্টের বিচারিক এক্তিয়ারের আওতায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে। দ্বীপপুঞ্জের বিচারপ্রার্থীদের সুবিধার জন্য পোর্ট ব্লেয়ারে সার্কিট বেঞ্চ চালু করা হয়। কলকাতা হাই কোর্টের অধীনে পোর্ট ব্লেয়ার ও জলপাইগুড়িতে দুটি সার্কিট বেঞ্চ রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *