ভুয়ো ভিডিয়ো বিতর্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের

ভুয়ো ভিডিয়ো বিতর্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকে দেখানো ভিডিয়ো ক্লিপ ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। ওই ভিডিয়োগুলিতে পুলিশের একাংশকে কাজে লাগিয়ে ভুয়ো হলফনামা তৈরির অভিযোগ তুলেছিলেন তৃণমূল সাংসদ। তিনি সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। রাজনৈতিক দল ভাঙাতে প্রশাসনিক যন্ত্রের অপব্যবহার এবং গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টার অভিযোগও করেন তিনি।

অন্যদিকে, পুলিশের তরফে পাল্টা বিবৃতিতে দাবি করা হয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো ভিডিয়োগুলি সম্পূর্ণ জাল এবং বিকৃত। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রেক্ষিতে কালনা থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিতর্কের আঁচ এবার কলকাতায় পৌঁছেছে। অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী শনিবার লালবাজারে এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট ভিডিয়োটিতে জালিয়াতির আশ্রয় নিয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে। তিনি ভিডিয়োগুলিকে ভুয়ো বলে দাবি করে ঘটনার যথাযথ তদন্ত এবং অভিযুক্তের গ্রেফতারের আবেদন জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *