শিশুকে যৌন নির্যাতনের দায়ে বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত

শিশুকে যৌন নির্যাতনের দায়ে বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিল ব্রিটিশ আদালত

ব্রিটেনের একটি আদালত ৫৫ বছর বয়সী মহম্মদ ইসলাম নামে এক বাংলাদেশি ইমামকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছে। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক শিশুকে ছয়বার যৌন নির্যাতনের অভিযোগে তাকে এই সাজা দেওয়া হয়েছে। ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে তিনি এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালে নির্যাতনের ঘটনাগুলো বন্ধ হলেও বিষয়টি দীর্ঘ সময় গোপন ছিল। ২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের কাছে শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। শুরুতে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করলেও পরে ক্ষমা প্রার্থনা করেন। দীর্ঘ সময় পর ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই কেন্ট পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

পুলিশের তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের ঘটনার প্রমাণ পাওয়া যায়। বিচার চলাকালীন জুরি বোর্ড সমস্ত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে মহম্মদ ইসলামকে দোষী সাব্যস্ত করে। গত ২৬ নভেম্বর আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেন।

সাজা ঘোষণার পাশাপাশি আদালত তার ওপর যৌন অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছেন। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও এই বিধিনিষেধ কার্যকর থাকবে। আদালতের নির্দেশ অনুযায়ী, মুক্তি পাওয়ার পর তিনি ভুক্তভোগীর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না এবং তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তাকে বিশেষ নজরদারিতে রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *