প্রিন্স হ্যারিকে বালমোরালে ব্যক্তিগত বৈঠকের আমন্ত্রণ জানালেন রাজা চার্লস

প্রিন্স হ্যারিকে বালমোরালে ব্যক্তিগত বৈঠকের আমন্ত্রণ জানালেন রাজা চার্লস

ব্রিটেনের রাজা চার্লস তার ছেলে প্রিন্স হ্যারিকে বালমোরালে একটি ব্যক্তিগত বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। গত ১৭ অক্টোবরের সপ্তাহান্তে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যখন রাজা স্কটল্যান্ডের বীরখালে অবস্থান করছিলেন। জানা গেছে, সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে সুসম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যেই রাজা এই উদ্যোগ নিয়েছিলেন। তবে এই সফরে হ্যারির স্ত্রী মেঘান মার্কেল এবং তাদের সন্তানরা সঙ্গে ছিলেন না।

রাজ্যাভিষেকের পর থেকে এটি ছিল পিতা ও পুত্রের মধ্যে চতুর্থবারের মতো সাক্ষাৎ। এর আগে ২০২৩ সালের মে মাসে রাজ্যাভিষেক, সেপ্টেম্বরে ক্লারেন্স হাউসে সাক্ষাৎ এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজার ক্যান্সার ধরা পড়ার পর তাদের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়েছিল। ফেব্রুয়ারির সেই সাক্ষাতে রাজা ও হ্যারির মধ্যে প্রায় ৩০ মিনিট কথা হয়েছিল বলে জানা যায়।

উল্লেখ্য যে, ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে এসে হ্যারি ও মেঘান মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন। এরপর নেটফ্লিক্স ডকুমেন্টারি এবং হ্যারির স্মৃতিকথা প্রকাশের পর রাজপরিবারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি হ্যারি তার বাবা ও ভাইয়ের সঙ্গে পুনর্মিলনের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বালমোরাল বৈঠকের বিষয়ে রাজপরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *