বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কানি’র ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে কি কমবে শীতের আমেজ?

বঙ্গোপসাগরে তৈরি হতে চলা একটি নিম্নচাপকে কেন্দ্র করে নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৭ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হতে চলা এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘কানি’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পূর্ব উপকূল ধরে এগিয়ে দক্ষিণ ভারতের উপর দিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে শীতের দাপট কিছুটা কমলেও রাজ্যে শীতের মৃদু আমেজ আপাতত বজায় থাকবে। দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি ঘূর্ণাবর্তের প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে শীতের আমেজে সাময়িক ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আবহাওয়ায় আগামী সাত দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেখানে শীতল আবহাওয়া বজায় থাকবে। তবে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে, বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট বেশি থাকতে পারে। আবহাওয়া দপ্তর এখন সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’র গতিপথের দিকে বিশেষ নজর রাখছে।