নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী মোদী

নারী সংরক্ষণ বিল নিয়ে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী মোদী

নারীশক্তিকে আরও শক্তিশালী করতে এবং মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করেছেন যে, মহিলাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে। প্রধানমন্ত্রীর দাবি, দেশের সমস্ত মহিলার আশীর্বাদ বিজেপির সঙ্গে রয়েছে এবং বিরোধীরা হাজার চেষ্টা করলেও এই বিল আটকাতে পারবে না।

ডিলিমিটেশন বিল পাশ করানোর জন্য লোকসভায় দুই-তৃতীয়াংশ বা ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমানে এনডিএ জোটের হাতে ৩২০টি আসন রয়েছে। বিলটি পাশ করানোর জন্য আরও ৪০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। এই পরিস্থিতিতে শরদ পওয়ারের এনসিপি এবং এমকে স্ট্যালিনের ডিএমকে-র মতো দলগুলির সমর্থনের ইঙ্গিত মেলায় বিল পাশের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কংগ্রেসের ডাকা বৈঠকে ১২টি বিরোধী দল যোগ দিলেও সেখানে জোটের ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে। বৈঠকে ডিএমকে এবং এনসিপি-র অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে হতাশা প্রকাশ করে আশঙ্কা ব্যক্ত করেছেন যে, লোকসভার আসন সংখ্যা ৮৫০ হলে তা গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *