দিনহাটায় মেয়ের জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তি বাবার, অবশেষে মিলল আবাসিক শংসাপত্র

দিনহাটায় মেয়ের জন্ম শংসাপত্র পেতে দীর্ঘ ভোগান্তি বাবার, অবশেষে মিলল আবাসিক শংসাপত্র

দিনহাটা মহকুমা হাসপাতালে মেয়ের জন্ম শংসাপত্র পেতে গিয়ে দীর্ঘ ভোগান্তির শিকার হলেন খাটামারি সুংসুঙ্গির বাজারের বাসিন্দা আব্দুল হাবিব। গত ৮ সেপ্টেম্বর তাঁর স্ত্রী আমিনা খাতুন কন্যাসন্তানের জন্ম দেন। এরপর ১১ সেপ্টেম্বর হাবিব মেয়ের জন্ম শংসাপত্রের জন্য আবেদন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কাছে আবাসিক শংসাপত্র দাবি করে। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় হাবিবের পক্ষে সেই নথি জোগাড় করা কঠিন হয়ে পড়েছিল।

অভিযোগ, গ্রাম পঞ্চায়েত প্রধান অফিসে না আসায় এবং পদত্যাগ করায় হাবিবকে দীর্ঘ সময় বিভিন্ন দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয়। স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর দিনহাটা-২ ব্লকের বিডিও অফিস থেকে হাবিবকে আবাসিক শংসাপত্র প্রদান করা হয়। বিডিও ল্যামু ওয়াই ওয়াংদি বিষয়টি নিশ্চিত করেছেন।

আবাসিক শংসাপত্র হাতে পাওয়ার পর হাবিব মেয়ের জন্ম শংসাপত্রের জন্য পুনরায় আবেদন করেছেন। তবে শংসাপত্রটি হাতে না পাওয়া পর্যন্ত তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির জন্ম নিবন্ধনের শংসাপত্র অনলাইনে পাওয়া যাবে এবং এর জন্য আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *