জরুরি তলব, ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

জরুরি তলব, ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

হঠাৎ জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডি জোটের বৈঠকে যোগ দেওয়ার জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী কারণে এই জরুরি বৈঠক ডাকা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানেন না বলেই দাবি করেছেন তৃণমূল নেত্রী।

দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি প্রথমে যাওয়ার পরিকল্পনা করেননি। কিন্তু জোটের সিনিয়র নেতাদের বারবার ফোন ও অনুরোধের কারণেই তিনি দিল্লি যাচ্ছেন। চার্টার্ড ফ্লাইটের পরিবর্তে এয়ার ইন্ডিয়ার বিমানেই তিনি রাজধানী যাচ্ছেন বলে জানিয়েছেন। বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কেন ডাকা হয়েছে তা না জেনে এখনই কিছু বলা সম্ভব নয়।

এদিকে, রাজধানীতে সংবিধান সংশোধনী বিল ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রতিটি রাজ্যে লোকসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধি এবং ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে আসন বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটেই ইন্ডি জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে।

দিল্লি যাত্রার প্রাক্কালে তৃণমূল ভবনের প্রসঙ্গও উঠে আসে মমতার কথায়। তিনি জানান, কলকাতা কর্পোরেশন তৃণমূল ভবনে নোটিস দিয়েছে। তিন বছর ধরে সেখানে কাজ চলছে। দলীয় কার্যালয়ের বিষয়ে তিনি আগে থেকেই সতর্ক ছিলেন এবং কাজের সুবিধার্থে জায়গা ভাগ করে দিয়েছিলেন বলেও উল্লেখ করেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *