ডিসেম্বরের শুরুতেই ফের বাড়বে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

ডিসেম্বরের শুরুতেই ফের বাড়বে তাপমাত্রা, জানাল আবহাওয়া দফতর

রাজ্যে শীতের আমেজ শুরু হলেও ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীতের পরিবেশ তৈরি হলেও আগামী দু’দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় তা বেড়ে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া ২ ডিসেম্বর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে। তবে আপাতত এই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়ার কোনো আশঙ্কা নেই। আগামী সাতদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, তাপমাত্রা কিছুটা কম থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে পার্বত্য এলাকায় কুয়াশার দাপট কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই এই আবহাওয়া বজায় থাকবে। আপাতত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া থাকলেও তাপমাত্রা বৃদ্ধির ফলে শীতের আমেজ কিছুটা ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *