অন্য জাতের তরুণীকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন, কর্নাটকে গ্রেফতার মা

অন্য জাতের তরুণীকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন, কর্নাটকে গ্রেফতার মা

কর্নাটকে অন্য জাতের এক তরুণীকে বিয়ে করতে চাওয়ার জেরে নিজের ছেলেকে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। মৃত যুবকের নাম মুথুরাজ। তিনি বেঙ্গালুরুর একটি কারখানায় কর্মরত ছিলেন এবং সপ্তাহান্তে নিজের গ্রামে ফিরতেন। জানা গেছে, মুথুরাজ অন্য জাতের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। এই সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন তাঁর মা শিবাম্মা।

পুলিশ সূত্রে খবর, এই বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হতো। হত্যাকাণ্ডের আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল। এরপর রাতে বাড়ির বারান্দায় যখন মুথুরাজ ঘুমিয়ে ছিলেন, তখন শিবাম্মা কাঠের গুঁড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। গুরুতর চোটের কারণে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

ঘটনার পরদিন সকালে শিবাম্মা দাবি করেন যে, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর ছেলেকে খুন করেছে। তিনি কান্নাকাটি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টাও করেন। তবে সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখে তদন্তকারীদের সন্দেহ হয়। শেষ পর্যন্ত জেরার মুখে ভেঙে পড়ে নিজের দোষ স্বীকার করেন অভিযুক্ত মা। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *