অন্য জাতের মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে ছেলেকে খুন মায়ের

অন্য জাতের মেয়ের সঙ্গে সম্পর্কের জেরে ছেলেকে খুন মায়ের

বেঙ্গালুরুর এক কারখানায় কর্মরত মুথুরাজ নামে এক যুবককে খুনের অভিযোগে তাঁর মা শিবাম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মুথুরাজ অন্য জাতের এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু এই সম্পর্ক মেনে নিতে পারেননি তাঁর মা। এই বিষয় নিয়ে মা ও ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হতো। হত্যাকাণ্ডের আগের রাতেও তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মুথুরাজ সপ্তাহান্তে নিজের গ্রামে ফিরে আসতেন। ঘটনার দিন রাতে তিনি বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে শিবাম্মা একটি ভারী গাছের গুঁড়ি দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মুথুরাজের মৃত্যু হয়। ঘটনার পরদিন সকালে শিবাম্মা দাবি করেন যে, অজ্ঞাতপরিচয় কেউ তাঁর ছেলেকে খুন করেছে। তিনি কান্নাকাটি করে পুলিশ ও পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

তবে তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে। ঘটনার পরম্পরা বিশ্লেষণ করে পুলিশের কাছে স্পষ্ট হয়ে যায় যে, এই খুনের নেপথ্যে রয়েছেন মা নিজেই। এরপরই পুলিশ শিবাম্মাকে গ্রেপ্তার করে। জেরায় খুনের ঘটনার সত্যতা সামনে আসে। পারিবারিক বিবাদের জেরে এমন নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *