লক্ষ টাকার হাতছানি উপেক্ষা করে শিকড়ের টানে বাংলায় ফিরছেন হাওড়ার পল্লবী

লক্ষ টাকার হাতছানি উপেক্ষা করে শিকড়ের টানে বাংলায় ফিরছেন হাওড়ার পল্লবী

গত ২১ নভেম্বর লখনৌয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত স্কিল কনভোকেশন সেরিমনিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত থেকে বিশেষ সম্মান গ্রহণ করেছেন হাওড়ার বাসিন্দা পল্লবী। ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় মঞ্চে তাঁর এই অসামান্য সাফল্য কারিগরি শিক্ষার জগতে এক নতুন মাইলফলক তৈরি করেছে। হাওড়া হোমস আইটিআই-এর কৃতী এই ছাত্রীর সাফল্যে গর্বিত তাঁর শিক্ষক-শিক্ষিকারা।

সাফল্যের শিখরে পৌঁছেও পল্লবী অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষাধিক টাকার বেতনের হাতছানি বা ভিনরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ তিনি সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। লখনৌতে আয়োজিত পুরস্কার মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলার বাইরে নয়, বরং নিজের রাজ্যেই সরকারি আইটিআই কলেজের শিক্ষিকা হিসেবে কাজ করতে চান তিনি।

নিজের শিকড়ের টানে ফিরে আসার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জেলার শিক্ষামহলে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিকূলতাকে জয় করে যেভাবে পল্লবী নিজের লক্ষ্য স্থির রেখেছেন, তা বাংলার যুবসমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে রাজ্যের ছাত্রছাত্রীদের গড়ে তোলাই এখন তাঁর মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *