জাল ডিগ্রি বিক্রি করে ডাক্তারি পেশায় নিয়োগ, রাজস্থান পুলিশের জালে ৪ প্রতারক

জাল ডিগ্রি বিক্রি করে ডাক্তারি পেশায় নিয়োগ, রাজস্থান পুলিশের জালে ৪ প্রতারক

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমবিবিএস ও এমডি-র মতো জাল ডিগ্রি বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)। ধৃতদের মধ্যে রামকিশোর মাহাওয়ারকে রাজস্থানের করাউলি থেকে, সত্যজিৎ পানিগ্রাহী ও মনীশ মানজিকে মুম্বই থেকে এবং খুররম তৌফিককে লখনৌ থেকে আটক করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবর মাসে রাজস্থান মেডিক্যাল কাউন্সিলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ এই চক্রের হদিস পায়।

তদন্তে জানা গিয়েছে, প্রায় ৫.৫ লক্ষ টাকার বিনিময়ে এই চক্রটি জাল ডিগ্রি ও মার্কশিট সরবরাহ করত। ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত অভিযুক্তরা। মনীশ মানজি জাল নথি তৈরির দায়িত্বে ছিলেন এবং সত্যজিৎ পানিগ্রাহী গ্রাহক খোঁজার কাজ করতেন। চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল জাল ডিগ্রিগুলি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা, যাতে সেগুলি আসল বলে মনে হয়।

পুলিশ ধৃতদের হেফাজত থেকে বেশ কিছু জাল সার্টিফিকেট ও নথিপত্র বাজেয়াপ্ত করেছে এবং প্রতারণায় ব্যবহৃত অনলাইন অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশে আরও ৪১ জন ভুয়ো আয়ুর্বেদ চিকিৎসকের খোঁজ মিলেছে, যারা জাল শংসাপত্রের ভিত্তিতে চিকিৎসা চালাচ্ছিলেন। পুলিশ এই বিষয়টি নিয়েও তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *