তামিলনাড়ু সরকারের বড় সিদ্ধান্ত, সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ঘোষণা

তামিলনাড়ু সরকারের বড় সিদ্ধান্ত, সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটির ঘোষণা

তামিলনাড়ু রাজ্য সরকার সরকারি পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রশাসনের মতে, সন্তান জন্মের পরবর্তী সময় মা ও নবজাতক উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে মাকে শারীরিক ও মানসিক সহায়তা প্রদান এবং শিশুর দেখাশোনার জন্য বাবার উপস্থিতি অপরিহার্য বলে মনে করছে রাজ্য সরকার। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য, তামিলনাড়ুতে মহিলা সরকারি কর্মচারীরা বর্তমানে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সেই সুবিধার পাশাপাশি এবার পুরুষ কর্মীদের দাবির বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে প্রশাসন। তবে এই সরকারি সুবিধা শুধুমাত্র রাজ্য সরকারের অধীনে কর্মরত পুরুষ কর্মীদের জন্যই প্রযোজ্য হবে বলে স্পষ্ট করা হয়েছে।

ভারতের বেসরকারি খাতের ক্ষেত্রে পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার কোনো কেন্দ্রীয় বা রাজ্য আইন নেই। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বাবারা ছুটি পাবেন কি না, তা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব মানবসম্পদ নীতি বা নিয়োগ চুক্তির ওপর নির্ভর করে। সাধারণত বিভিন্ন কর্পোরেট বা বহুজাতিক সংস্থা তাদের নিজস্ব নীতি অনুযায়ী ৫ থেকে ১৫ দিন বা ক্ষেত্রবিশেষে তার চেয়ে বেশি পিতৃত্বকালীন ছুটি প্রদান করে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *