মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চিকেন শর্মা খেয়ে অসুস্থ ৫৩, হাসপাতালে ভর্তি ১৭ শিশু ও অন্তঃসত্ত্বা

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চিকেন শর্মা খেয়ে অসুস্থ ৫৩, হাসপাতালে ভর্তি ১৭ শিশু ও অন্তঃসত্ত্বা

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি ফুটপাতের দোকান থেকে চিকেন শর্মা খেয়ে অন্তত ৫৩ জন অসুস্থ হয়ে পড়েছেন। ভঞ্জর পট্টি নাকার কাছে অবস্থিত ওই দোকান থেকে খাবার খাওয়ার পর থেকেই অসুস্থদের মধ্যে বমি, পেট খারাপ ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। প্রাথমিক তদন্তে আধিকারিকদের ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে।

অসুস্থদের তালিকায় ১১ জন পুরুষ, ২৫ জন মহিলা এবং ১৭টি শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে এক জন অন্তঃসত্ত্বা মহিলাও আছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের দ্রুত ভিওয়ান্ডির ইন্দিরা গান্ধী মেমোরিয়াল সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

হাসপাতালে ভর্তি হওয়া এক রোগী জানিয়েছেন, শর্মা খাওয়ার পর থেকেই তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করেন এবং একনাগাড়ে বমি হতে থাকে। একই দোকান থেকে খাবার খেয়ে এত সংখ্যক মানুষ অসুস্থ হয়ে পড়ায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়েছে। ঘটনার পর থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *