মন্দিরের সামনে পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৪

মন্দিরের সামনে একটি পিকআপ ভ্যান ও বাইকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক যুবক ও তিন তরুণীসহ মোট চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে নেমে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ভিড় জমান এবং পুলিশ ও অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয়।
কানওয়ানের ১০৮ নম্বর অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বদনাওয়ার সিভিল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর চারজনকেই মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই তিন তরুণী ও যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তাঁদের নাম বা ঠিকানা সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ মৃতদেহগুলোর পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। এছাড়া রাস্তার নিচে উল্টে যাওয়া পিকআপ ভ্যানের চালক এবং গাড়িতে থাকা অন্যান্যদের সন্ধানেও তদন্ত শুরু হয়েছে।