সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর

সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল স্বাস্থ্য দপ্তর

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করল স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যবিধি বজায় রাখা, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীদের নিরাপত্তা ও গোপনীয়তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ পালনে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, মেডিক্যাল এডুকেশন বিভাগের উচ্চপদস্থ আধিকারিক এবং সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও এমএসভিপি-দের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাসপাতালের ভেতরে অবাঞ্ছিত মানুষের আনাগোনা কমলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই হ্রাস পাবে। এর ফলে রোগীরা আরও নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে চিকিৎসা পরিষেবা পাবেন। হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতে এবং রোগীদের সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *