যমুনার জল পানযোগ্য, দাবি মন্ত্রীর; পাল্টা তোপ আপের

যমুনার জল পানযোগ্য, দাবি মন্ত্রীর; পাল্টা তোপ আপের

দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা দাবি করেছেন যে, যমুনা নদীর ৬০ শতাংশ অংশ বর্তমানে সম্পূর্ণ পরিষ্কার। তাঁর দাবি অনুযায়ী, নদীর এই জল এতটাই পরিচ্ছন্ন যে তা পান করাও সম্ভব। মন্ত্রী জানিয়েছেন, ধাপে ধাপে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পরিষ্কারের কাজ চালানো হয়েছে। তাঁর মতে, ২০২৯ বা ২০৩০ সালের মধ্যে পুরো নদীটিই দূষণমুক্ত হয়ে যাবে।

তবে মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে আম আদমি পার্টি। আপ নেতা সৌরভ ভরদ্বাজ প্রশ্ন তুলেছেন, যদি ১৮ মাসে ৬০ শতাংশ নদী পরিষ্কার করা সম্ভব হয়, তবে বাকি ৪০ শতাংশ পরিষ্কার করতে কেন ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাঁর অভিযোগ, দিল্লির আসন্ন নির্বাচনের আগে দায় এড়াতেই এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করা হচ্ছে এবং এটি একটি মিথ্যা দাবি।

উল্লেখ্য, যমুনা নদীর দূষণ নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি মনমোহনের বেঞ্চ জানিয়েছে, প্রচুর সরকারি অর্থ ব্যয় করা সত্ত্বেও নদীতে দূষণ কমছে না। আদালত স্পষ্ট করেছে যে, কেবল নর্দমা শোধনাগার তৈরি করলেই নদীর স্বাস্থ্য পুনরুদ্ধার সম্ভব নয়। শিল্পকারখানার বর্জ্য এবং অপরিশোধিত নর্দমার জল উৎসস্থলেই বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডকে নিয়মিত জলের গুণমান পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *