৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব, ১০ হাজারেরও বেশি পদে নিয়োগের ঘোষণা

৯ ডিসেম্বর বিধানসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব, ১০ হাজারেরও বেশি পদে নিয়োগের ঘোষণা

আগামী ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আগামী ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পেশ করা হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শীতকালীন অধিবেশনে মোট আটটি নতুন বিলও উত্থাপন করা হবে।

রাজ্যের অনাথ আশ্রম ও প্রতিবন্ধী আশ্রমের আবাসিকদের জন্য খাবারের দৈনিক বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই খাতে মাথাপিছু ৫৬ টাকা বরাদ্দ থাকলেও, তা বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০১৭ সালের পর থেকে এই বরাদ্দ আর বাড়ানো হয়নি।

রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দফতরে মোট ১০,১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর মধ্যে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস ও পুলিশ বিভাগে প্রায় ৯,২০০টি পদ রয়েছে। এছাড়া অ্যান্টি-নার্কোটিক শাখা, সাইবার ও পর্যটন দফতরেও নিয়োগ করা হবে। পিএসসি, পিআরবি এবং স্বাস্থ্য দফতরের মাধ্যমে ধাপে ধাপে রাজ্যে মোট এক লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা পূরণের কথা পুনর্ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *