গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি কলকাতার হাসপাতালে

গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, ভর্তি কলকাতার হাসপাতালে

শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। জানা গিয়েছে, রাত ৯টা নাগাদ নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বসিরহাট হাসপাতালে ভর্তির পর তাঁকে সিসিইউতে রাখা হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার আর এন টেগর হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। অ্যাম্বুল্যান্সে অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে তাঁকে কলকাতায় আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিধায়কের জ্ঞান ছিল না বলে জানা গিয়েছে।

বর্তমানে কলকাতার আর এন টেগর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়। হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিধায়কের অসুস্থতার খবরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *