বিহারের উন্নয়নে জোর মোদীর, উদ্বোধন করলেন ১৫,৬০০ কোটির প্রকল্প

বিহারের উন্নয়নে জোর মোদীর, উদ্বোধন করলেন ১৫,৬০০ কোটির প্রকল্প

বিহারের এনডিএ সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। তিনি দাবি করেন, আগে যেখানে অপরাধের পরিসংখ্যান খবরের শিরোনামে থাকত, এখন এনডিএ সরকারের আমলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। বিহারের এই উন্নয়ন পর্বকে তিনি ‘বিকাশ পর্ব’ হিসেবে অভিহিত করেছেন।

এদিন বৈশালী জেলায় প্রধানমন্ত্রী ১৫,৬০০ কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ১৪,৪৫০ কোটি টাকার নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণ, গঙ্গার ওপর সেতু নির্মাণ, বক্সার তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট, বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়ন, নিকাশি ও পানীয় জলের প্রকল্প এবং আইআইটি পটনার বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত কাজ।

এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হলো গঙ্গার ওপর নির্মিত ছয় লেনের ‘নীতীশ সেতু’। ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু পটনার কচ্ছি দরগাহকে বৈশালীর বিদুপুরের সঙ্গে যুক্ত করেছে। ৯.৭ কিলোমিটার দীর্ঘ এই সেতু চালু হওয়ায় উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে এবং মহাত্মা গান্ধী সেতু ও জেপি সেতুর ওপর যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, এই সেতুর নামকরণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আরজেডির দাবি, এই প্রকল্পের কৃতিত্ব তাদেরও প্রাপ্য। পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নীতীশ কুমারের ভূয়সী প্রশংসা করে জানান, বিহার সরকারের প্রতি মানুষের আস্থা ফেরানোর কৃতিত্ব নীতীশ কুমারেরই। তিনি আরও বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী নীতীশের আশীর্বাদ নিয়েই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *