বাংলাদেশের ২৩ জেলায় ব্যাপক নাশকতা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় নামল বিজিবি

বাংলাদেশের অন্তত ২৩টি জেলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যাপক নাশকতার ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের তাণ্ডবে রেল ও গণপরিবহণ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে দুটি ট্রেন ও রেললাইনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি অন্তত ১২টি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। নিরাপত্তার খাতিরে রাজধানী ঢাকা মহানগর ও গোপালগঞ্জসহ দেশের মোট আটটি স্পর্শকাতর জেলায় বিপুল সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিজিবি সদস্যদের কড়া নজরদারি ও টহলদারি অব্যাহত রয়েছে।
এদিকে, রাজপথের দখল নিয়ে রাজনৈতিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। আওয়ামি লিগের বিক্ষোভ কর্মসূচিকে প্রতিহত করতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি পৃথকভাবে রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে। শাসক ও বিরোধী শিবিরের এই পাল্টা কর্মসূচির প্রস্তুতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।