ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করেছেন। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি ভারতের অর্থনীতির উদাহরণ তুলে ধরেন। ট্রাম্প উল্লেখ করেন যে, ভারতে সুদের হার কম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। ভারতের এই অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে আমেরিকার বর্তমান পরিস্থিতির তুলনা টেনে তিনি নিজের দেশের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
আমেরিকার ফেডারেল রিজার্ভের সমালোচনা করে ট্রাম্প বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়ে দেয়, যা বর্তমান পরিস্থিতিতে কমানো উচিত। তাঁর দাবি, আমেরিকাতেও যদি সুদের হার কমানো হয়, তবে মার্কিন অর্থনীতিতে ১৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হতে পারে। তিনি আরও অভিযোগ করেন যে, আমেরিকার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে রাজনীতির প্রভাব রয়েছে।
পাশাপাশি, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে ‘কোয়াড’ (QUAD) বৈঠকের প্রসঙ্গও উঠে আসে ট্রাম্পের বক্তব্যে। তিনি জানান, অর্থনৈতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে। এছাড়া, ‘কোয়াড এসআই অ্যাক্সিলারেটর’ চালু করার বিষয়েও তিনি আলোকপাত করেন। ভারতের অর্থনৈতিক নীতি এবং প্রবৃদ্ধির হারকে তিনি বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরেছেন।