ডায়মন্ড হারবারের আইসি ও এসডিপিও-র বদলি, রদবদল রাজ্য পুলিশে

ডায়মন্ড হারবারের আইসি ও এসডিপিও-র বদলি, রদবদল রাজ্য পুলিশে

রাজ্য পুলিশের একগুচ্ছ রদবদলের তালিকায় ডায়মন্ড হারবার থানার ইনস্পেক্টর ইন চার্জ (আইসি) প্রসেনজিৎ করকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে পূর্ব মেদিনীপুর জেলার গোয়েন্দা বিভাগে (ডিআইবি) বদলি করা হয়েছে। একই দিনে ডায়মন্ড হারবারের এসডিপিও বিজয় কুমার যাদবকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নবান্নের নির্দেশিকা অনুযায়ী, এই রদবদলকে প্রশাসনিক স্তরে রুটিন বদলি হিসেবেই দেখা হচ্ছে।

ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সঞ্জয় দে। তিনি এতদিন রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় কর্মরত ছিলেন। অন্যদিকে, বিজয় কুমার যাদবের জায়গায় নতুন এসডিপিও হিসেবে নিযুক্ত হয়েছেন গৌরব ঘোষ, যিনি এর আগে পুরুলিয়ার ঝালদায় কর্মরত ছিলেন। শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়।

সাম্প্রতিক সময়ে ডায়মন্ড হারবারের সরিষাকাণ্ডে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছিল। তৃণমূলের দলীয় কার্যালয় থেকে উদ্ধার হওয়া ওই টাকা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়। মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন এবং আইসি প্রসেনজিৎ করের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই বদলিকে রুটিন মাফিক পদক্ষেপ বলেই জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *