বাড়ির নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’, নিকাহ পড়াতে অস্বীকার করায় ইমামের বিরুদ্ধে মামলা

বাড়ির নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’, নিকাহ পড়াতে অস্বীকার করায় ইমামের বিরুদ্ধে মামলা

উত্তরপ্রদেশের রোজা থানা এলাকার বারমৌলা অর্জুনপুর গ্রামে বিয়ের আগের দিন নিকাহ পড়াতে অস্বীকার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী মোনিস জানিয়েছেন, গত ১৫ নভেম্বর তাঁর বোনের বিয়ের দিনক্ষণ আগে থেকেই মসজিদের ইমামকে জানানো হয়েছিল এবং তিনি তাতে সম্মতিও দিয়েছিলেন। বিয়ের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর হঠাৎ করেই ইমাম নিকাহ পড়াতে অস্বীকার করেন।

মোনিসের অভিযোগ, তাঁদের বাড়ির বাইরে একটি নেমপ্লেটে ‘বন্দে মাতরম’ ও ‘জয় হিন্দ’ লেখা রয়েছে। এই লেখা সরানোর জন্য স্থানীয় সম্প্রদায়ের কয়েকজন সদস্য আগে থেকেই চাপ দিচ্ছিলেন। মোনিসের দাবি, ইমামের অভিযোগ ছিল যে পরিবারটি ইসলামে নিষিদ্ধ রীতিনীতি পালন করে এবং বাড়ির বাইরে দেশাত্মবোধক স্লোগান লিখে রেখেছে। এই কারণেই তিনি নিকাহ পড়াতে রাজি হননি।

এই ঘটনায় পরিবারটি চরম অপমান ও মানসিক চাপের মুখে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে। মোনিসের মতে, নিজের বাড়িতে দেশাত্মবোধক স্লোগান লেখা ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এর জন্য ধর্মীয় কাজে বাধা দেওয়া অন্যায়। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

অন্যদিকে, অভিযুক্ত ইমাম তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর পাল্টা বক্তব্য, হাতে সময় না থাকায় তিনি আগেই নিকাহ পড়াতে অপারগতা জানিয়েছিলেন এবং অন্য ধর্মগুরুর সাহায্য নিতে বলেছিলেন। ইমামের দাবি, তাঁকে ফাঁসানোর জন্য এই মনগড়া অভিযোগ আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *