ধর্মান্তকরণ রুখতে বাংলার মন্ত্রীদের বিশেষ নির্দেশ বিজেপির নিতিন নবীনের

ধর্মান্তকরণ রুখতে বাংলার মন্ত্রীদের বিশেষ নির্দেশ বিজেপির নিতিন নবীনের

দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টধর্মে ধর্মান্তকরণের প্রবণতা বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে ধর্মান্তকরণ রুখতে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। সম্প্রতি দিল্লিতে বিজেপি-শাসিত রাজ্যগুলির আদিবাসী ও অনগ্রসর শ্রেণিকল্যাণ মন্ত্রীদের নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন দুই মন্ত্রী ক্ষুদিরাম টুডু ও বিশাল লামা। তাঁদের আদিবাসী অধ্যুষিত এলাকায় জনসংযোগ বাড়ানোর পাশাপাশি নজরদারি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া অনগ্রসর এলাকায় আদিবাসী উন্নয়নের জন্য আর্থিক বরাদ্দ বৃদ্ধি এবং নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্ব আরোপ করেছেন নিতিন নবীন।

উল্লেখ্য, সম্প্রতি ধর্মান্তকরণ ইস্যুতে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। গত ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি খ্রিস্টান মিশনারি স্কুল ও কলেজের বিরুদ্ধে জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগ তোলেন। যদিও এই ধরনের অভিযোগের তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন খ্রিস্টান প্রতিষ্ঠান ও সংগঠন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *