ইউজিসি নেট ডিসেম্বর সেশনের পরীক্ষার সূচি ঘোষণা করল এনটিএ

ইউজিসি নেট ডিসেম্বর সেশনের পরীক্ষার সূচি ঘোষণা করল এনটিএ

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট ডিসেম্বর সেশনের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। কম্পিউটার-বেসড টেস্ট বা সিবিটি পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষা আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মোট ৮৭টি বিষয়ের ওপর এই পরীক্ষা নেওয়া হবে। এনটিএ-র বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন দুটি পর্বে পরীক্ষা সম্পন্ন হবে। প্রথম পর্বের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর ২১ দিন আগে সিটি ইন্টিমেশন স্লিপ প্রকাশ করা হবে, যেখানে পরীক্ষার শহর ও কেন্দ্রের তথ্য জানা যাবে। চলতি বছরে ডিসেম্বর সেশনের ইউজিসি নেট পরীক্ষার জন্য মোট ৯ লক্ষ ৭৫ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। পরীক্ষার বিস্তারিত সূচি অনুযায়ী, ১৪ ডিসেম্বর ইতিহাস ও বাংলাসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষা রয়েছে। এরপর ১৫, ১৭, ১৮ এবং ২১ ডিসেম্বর পর্যায়ক্রমে অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা সংক্রান্ত কোনো সমস্যা বা জিজ্ঞাস্য থাকলে পরীক্ষার্থীরা এনটিএ-র হেল্পলাইন নম্বর ০১১-৪০৭৫৯০০০-এ যোগাযোগ করতে পারবেন। এছাড়া ugcnet@nta.ac.in ইমেল আইডিতেও অভিযোগ বা মতামত জানানো যাবে। পরীক্ষার্থীদের নিয়মিত এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *