প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

প্রয়াত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। উত্তরাখণ্ডের পৌড়ির পঞ্চুর গ্রামে নিজেদের পৈতৃক বাড়িতেই তিনি পরলোকগমন করেন। বার্ধক্যজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি এবং সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই মহেন্দ্র। পৌড়ির এসএসপি সর্বেশ কুমার এবং জেলা তথ্য আধিকারিক যোগেশ পোখরিয়াল এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সাবিত্রী দেবী দীর্ঘদিন ধরেই পৌড়ির পঞ্চুর গ্রামের পৈতৃক বাড়িতে বসবাস করতেন। যোগী আদিত্যনাথরা সাত ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তাঁর প্রয়াত বাবা আনন্দ সিং বিস্ত বন দপ্তরের ফরেস্ট রেঞ্জার ছিলেন, যিনি ২০২০ সালের ২০ এপ্রিল মারা যান। মুখ্যমন্ত্রী সময় পেলেই গ্রামে গিয়ে মায়ের সাথে দেখা করে আসতেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নিতেন। সর্বশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এবং এর আগে ২০২২ সালের মে মাসে তিনি মায়ের সাথে দেখা করতে পঞ্চুরে গিয়েছিলেন।

সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সামাজিক মাধ্যম এক্স-এ এক শোকবার্তায় তিনি এই সংবাদকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মায়ের স্নেহ ও আশীর্বাদ জীবনের সবচেয়ে অমূল্য সম্পদ এবং তাঁর চলে যাওয়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। শোকসন্তপ্ত যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রয়াত আত্মার শান্তি কামনা করেছেন। এদিকে, সাবিত্রী দেবীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শেষ শ্রদ্ধা জানাতে পঞ্চুর গ্রামে মানুষের ভিড় জমতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *