গোল্ডি ব্রারের মাথার দাম ২.৫ লক্ষ কানাডিয়ান ডলার, মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম

গোল্ডি ব্রারের মাথার দাম ২.৫ লক্ষ কানাডিয়ান ডলার, মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম

কানাডার জননিরাপত্তা বিষয়ক সংস্থা ‘বোলো প্রোগ্রাম’ কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রারের মাথার দাম ২ লক্ষ ৫০ হাজার কানাডিয়ান ডলার ঘোষণা করেছে। এই দুষ্কৃতির সন্ধান দিতে পারলে পুরস্কারমূল্য হিসেবে এই অর্থ প্রদান করা হবে। কানাডার পুলিশ ও আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করা এই সংস্থাটি পলাতক অপরাধীদের পাকড়াও করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে। সতীন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

২০২৩ সালের ২০ সেপ্টেম্বর কানাডার উইনিপেগে ৩৯ বছর বয়সী সুখদুল সিং গিলকে গুলি করে হত্যার ঘটনায় গোল্ডি ব্রারের নাম উঠে আসে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ এবং ম্যানিটোবা জাস্টিসের তদন্তে এই হত্যাকাণ্ডে ব্রার ও করণবীর সিংয়ের জড়িত থাকার প্রমাণ মেলে। এরপর ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে অভিযুক্তরা এখনও পলাতক অবস্থায় রয়েছে।

কানাডার পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও তাদের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ তালিকায় গোল্ডি ব্রারের নাম অন্তর্ভুক্ত করেছে। এফবিআই-এর তরফে তাঁর মাথার দাম ১০ লক্ষ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর মতে, ব্রার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয় সদস্য। উত্তর আমেরিকায় সুপারি কিলিং, তোলাবাজি ও মাদক পাচারের মতো অপরাধের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। এছাড়া ভারতেও একাধিক ফৌজদারি মামলায় তাঁর খোঁজ চলছে। বর্তমানে আমেরিকা ও কানাডা— উভয় দেশেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *