সোনার দামে বড় পতন, এক ধাক্কায় কমল রুপোর দরও

সোনার দামে বড় পতন, এক ধাক্কায় কমল রুপোর দরও

স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ২০ নভেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, দেশের বাজারে সোনা ও রুপোর দামে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। ১৯ নভেম্বরের তুলনায় এদিন ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৬৫০ টাকা কমেছে। ফলে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১১,৬৮৫ টাকা, যা আগের দিন ছিল ১২,৩৩৫ টাকা। এর ফলে ১০ গ্রাম সোনা কিনতে ক্রেতাদের আগের তুলনায় ৬,৫০০ টাকা কম খরচ করতে হবে।

২৪ ক্যারেট বা ফাইন গোল্ডের দামেও বড় পতন হয়েছে। এদিন গ্রামপ্রতি ৬৮৮ টাকা কমে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ১২,২৯৮ টাকা। পাশাপাশি ১৮ ক্যারেট সোনার দাম ৫৪০ টাকা কমে ৯,৫৯০ টাকায় নেমে এসেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও বড় ধস নেমেছে। এক কেজি ৯৯৯ বিশুদ্ধতার রুপোর দাম ৯,৪৮০ টাকা কমে ১,৫২,৯৫৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের দিন ছিল ১,৬২,৪৩৬ টাকা।

উল্লেখ্য, ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে কমিটির নির্ধারিত বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য ভিন্ন। ২০ নভেম্বরের হিসাব অনুযায়ী, এর ক্রয়মূল্য গ্রামপ্রতি ১১,১৯১ টাকা। এই দামগুলি সকাল ১০টা ২০ মিনিটের সূচক অনুযায়ী নির্ধারিত। গয়না কেনার সময় এর সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে। এছাড়া মজুরি, পাথরের দাম ও অন্যান্য আনুষঙ্গিক খরচ গয়নার চূড়ান্ত মূল্যের ক্ষেত্রে আলাদা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *