পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে ফের ঢাকাকে চিঠি শেখ হাসিনার

পাসপোর্ট ও পরিচয়পত্র চেয়ে ফের ঢাকাকে চিঠি শেখ হাসিনার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার আবেদন জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে দ্বিতীয়বার চিঠি পাঠিয়েছেন। গত ৯ নভেম্বর তিনি প্রথমবার এই আবেদন করেছিলেন, যার কোনো আনুষ্ঠানিক উত্তর এখনো পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে বিষয়টি ‘জরুরি ভিত্তিতে’ বিবেচনার জন্য তিনি পুনরায় অনুরোধ জানিয়েছেন। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে রয়েছেন।

২০২৪ সালের আগস্ট মাসে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। এরপর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাঁর পাসপোর্ট বাতিল করে দেয়। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েল্‌স হাসিনার হয়ে এই আইনি প্রক্রিয়া চালাচ্ছেন। ঢাকা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী, তিনি নিজের বৈধ প্রতিনিধিত্বের প্রমাণসহ প্রয়োজনীয় নথিপত্র দ্বিতীয় চিঠির সঙ্গে যুক্ত করেছেন।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বিচারক মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফিরলে তাঁকে এই দণ্ডের মুখোমুখি হতে হবে। তবে সব প্রতিকূলতা সত্ত্বেও হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেফতারি বা মৃত্যুভয় তাঁকে এই সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না এবং তিনি নিজের দেশের মাটিতেই ফিরতে চান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *