যৌন হেনস্থার মামলা থেকে বেকসুর খালাস পেলেন মালয়ালি পরিচালক লিজু কৃষ্ণা

যৌন হেনস্থার মামলা থেকে বেকসুর খালাস পেলেন মালয়ালি পরিচালক লিজু কৃষ্ণা

চার বছর আগে ওঠা যৌন হেনস্থার অভিযোগ থেকে অবশেষে বেকসুর খালাস পেলেন মালয়ালি পরিচালক লিজু কৃষ্ণা। শনিবার আদালত তাঁকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। এই মামলায় মোট ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল এবং ১৭টি নথি জমা দেওয়া হয়েছিল। পাশাপাশি দুজন ডিফেন্স সাক্ষীর বয়ানও রেকর্ড করা হয়। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করেছে।

২০২২ সালের ৬ মার্চ ‘পাড়াভেট্টু’ ছবির শুটিং চলাকালীন লিজু কৃষ্ণাকে গ্রেপ্তার করা হয়েছিল। ছবির চিত্রনাট্য লেখায় সাহায্যকারী এক ব্যক্তি ফেসবুক পোস্টে পরিচালকের বিরুদ্ধে দীর্ঘ দুই বছর ধরে যৌন হেনস্থা ও অত্যাচারের অভিযোগ আনেন। এরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দীর্ঘ চার বছর ধরে এই আইনি লড়াই চলার পর অবশেষে তিনি মুক্তি পেলেন।

রায় ঘোষণার পর লিজু কৃষ্ণা জানান, সত্যের জয় হয়েছে এবং তিনি ও তাঁর পরিবার ন্যায়বিচার পেয়েছেন। তিনি দাবি করেন, গত কয়েক বছর ধরে তিনি ও তাঁর পরিবার চরম মানসিক চাপ ও সামাজিক অপমানের শিকার হয়েছেন। তাঁর অভিযোগ, এক মহিলা পরিচালক তাঁর ছবি মুক্তি আটকাতে এই ষড়যন্ত্র করেছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর মুক্তি পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *