মদ্যপানের অভ্যাসে জীবনের ১৫ বছর নষ্ট হয়েছে, আক্ষেপ জাভেদ আখতারের

মদ্যপানের অভ্যাসে জীবনের ১৫ বছর নষ্ট হয়েছে, আক্ষেপ জাভেদ আখতারের

মুম্বইয়ে আয়োজিত ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানের নবম সংস্করণে নিজের জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন প্রখ্যাত লেখক জাভেদ আখতার। তিনি জানান, মদ্যপান এবং দায়িত্বজ্ঞানহীন জীবনযাপনের কারণে তাঁর জীবনের প্রায় ১৫টি মূল্যবান বছর নষ্ট হয়েছে। তাঁর মতে, সেই সময় তিনি লেখালেখির পাশাপাশি সঙ্গীত শেখা কিংবা ফরাসি বা ফারসি ভাষার মতো নতুন কোনো দক্ষতা অর্জনে ব্যয় করতে পারতেন। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও অতীতের কিছু আচরণ নিয়ে তিনি আজ অনুতপ্ত।

জাভেদ আখতার জানান, একসময় তিনি প্রায় প্রতি রাতেই এক বোতল মদ পান করতেন। তাঁর নেওয়া জীবনের বেশ কিছু ভুল সিদ্ধান্তের নেপথ্যে এই মদ্যপানের অভ্যাসই দায়ী ছিল। তবে ১৯৯১ সালের ৩১ জুলাই তিনি মদ্যপান চিরতরে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি জানান, কোনো দুঃখ ভুলতে নয়, বরং মদ্যপান উপভোগ করতেন বলেই তিনি এই নেশায় আসক্ত ছিলেন। কিন্তু দীর্ঘ জীবন পাওয়ার লক্ষ্যে তিনি শেষ পর্যন্ত মদ্যপান ছাড়ার কঠিন পথটিই বেছে নেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে জাভেদ আখতার পরামর্শ দিয়েছেন যে, নিজের অস্তিত্ব নিয়ে অতিরিক্ত ভাবনাচিন্তায় সময় নষ্ট না করে চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা করা উচিত। সমাজ, বিজ্ঞান এবং নতুন আবিষ্কারের বিষয়ে কৌতূহলী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, নিজের ভুল নিয়ে ভাবা প্রয়োজন শুধুমাত্র তা শুধরে নেওয়ার জন্য। জীবনের উদ্দেশ্য খোঁজার চেয়ে পৃথিবীকে জানার মাধ্যমেই জীবনকে আরও অর্থবহ করে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *