‘গুপি গাইন বাঘা বাইন’-এর শুটিংয়ের নেপথ্যে মরুভূমির এক হাজার উটের গল্প

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা ‘গুপি গাইন বাঘা বাইন’-এর শুটিংয়ের সময় রাজস্থানের জয়সলমীরে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সিনেমার হাল্লা রাজার যুদ্ধের প্রস্তুতির দৃশ্যের জন্য প্রয়োজন ছিল প্রায় এক হাজার উটের। ৩৫ জন কলাকুশলীকে নিয়ে জয়সলমীরের ‘জহর নিবাস’ নামক বাড়িতে থেকে শুটিং করছিলেন সত্যজিৎ রায়। তবে প্রাথমিক পরিকল্পনামাফিক এত বিপুল সংখ্যক উট জোগাড় করতে গিয়ে ইউনিটকে বেশ বেগ পেতে হয়।
পরিস্থিতি সামাল দিতে সত্যজিৎ রায় সরাসরি জয়সলমীরের রাজার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। জহর নিবাসের উল্টো দিকে থাকা রাজমহলে গিয়ে তিনি রাজার কাছে সমস্যার কথা তুলে ধরেন। রাজার কাছে সাহায্য চাওয়ার পর তিনি হাসিমুখে জানান, আগে জানালে তিনি অনেক আগেই ব্যবস্থা করে দিতেন। রাজার এই আশ্বাসে সমস্যার সমাধান হয় এবং পরদিন সকালেই শুটিংয়ের জন্য প্রয়োজনীয় উটের ব্যবস্থা হয়ে যায়।
পরদিন সকালে ২৬ বছর বয়সী রায়বাহাদুর সত্যজিৎ রায়কে নিজের বাইকে করে শুটিং স্পটে নিয়ে যান। মরুভূমির বুকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা এক হাজার উট দেখে বিস্মিত হয়েছিলেন পরিচালক। রাজার পক্ষ থেকেই এই উটগুলো পাঠানো হয়েছিল এবং প্রয়োজনে আরও সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। এই সহায়তার ফলে সত্যজিৎ রায় নির্বিঘ্নে যুদ্ধের দৃশ্যটি ধারণ করতে সক্ষম হন। শুটিং শেষ হওয়ার পর পরিচালক পুনরায় রাজার সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানান।