ইউটিউবে মুক্তি পেল নতুন গান ‘রাম ভক্ত হনুমান’, প্রশংসায় অনুপম খের

ইউটিউবে মুক্তি পেল নতুন গান ‘রাম ভক্ত হনুমান’, প্রশংসায় অনুপম খের

ঈশ্বর যে সর্বত্র বিরাজমান এবং বিপদের সময়ে মানুষের মাধ্যমেই আশীর্বাদ পৌঁছায়, সেই বার্তা নিয়েই মুক্তি পেল নতুন গান ‘রাম ভক্ত হনুমান’। গানটি গেয়েছেন, সুর দিয়েছেন এবং লিখেছেন তনয় মিমানি। পুরো প্রজেক্টটির প্রযোজনা ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বরুণ গুপ্ত। বর্তমানে গানটি ইউটিউবসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শ্রোতাদের জন্য উপলব্ধ করা হয়েছে।

গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বরুণ গুপ্ত জানিয়েছেন, এটি মূলত বিশ্বাস এবং মানুষের ভেতরের ভালো দিকের প্রতি এক শ্রদ্ধাঞ্জলি। তাঁর মতে, একে অপরের প্রতি বিশ্বাস এবং নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোই জীবনের সবচেয়ে বড় বিষয়। এই মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করেই গানটির প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।

এই প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে অভিনেতা অনুপম খের জানিয়েছেন, তাঁর সাম্প্রতিক কাজগুলো সততা, বিশ্বাস ও ইতিবাচকতার ওপর ভিত্তি করেই গড়ে উঠছে এবং ‘রাম ভক্ত হনুমান’ তারই একটি অংশ। উল্লেখ্য, অনুপম খের বর্তমানে আসন্ন ‘রামায়ণ’ ছবিতে জটায়ুর চরিত্রে অভিনয় এবং রাজশ্রী প্রোডাকশনের ‘ইয়ে প্রেম মোল লিয়া’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করার জন্য চর্চায় রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *