ছোটপর্দায় ফিরলেন শ্রীময়ী চট্টরাজ, স্টার জলসার নতুন ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয়

ছোটপর্দায় ফিরলেন শ্রীময়ী চট্টরাজ, স্টার জলসার নতুন ধারাবাহিকে বিশেষ চরিত্রে অভিনয়

দ্বিতীয়বার মা হওয়ার পর সাময়িক বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আদরের নৌকো’-তে তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। এই ধারাবাহিকে তিনি ‘মাধুরী’ নামক একটি চরিত্রে অভিনয় করছেন। তবে চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা নিয়ে এখনই মুখ খোলেননি অভিনেত্রী।

নিজের নতুন কাজের খবর সমাজমাধ্যমে শেয়ার করে শ্রীময়ী জানিয়েছেন, প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। নতুন এই লুক এবং চরিত্রের জন্য তিনি বেশ উচ্ছ্বসিত। দীর্ঘ সময় টেলিভিশনে কাজ করলেও এই নতুন চরিত্রটি তাঁর কাছে বেশ অন্যরকম বলে জানিয়েছেন তিনি।

‘আদরের নৌকো’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন অর্কোপ্রভ রায়। তাঁর বিপরীতে অভিনয় করছেন শিরিন পাল। এছাড়া জিৎ সুন্দর, দেবজ্যোতি রায় চৌধুরী সহ আরও অনেকে এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। সৃজিত রায়ের পরিচালনায় ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর সেই স্লটেই শুরু হয়েছে এই নতুন যাত্রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *