তামিলনাড়ুর মন্দিরে কার্তিগাই দীপম প্রজ্জ্বলনের অনুমতি, মোতায়েন সিআরপিএফ

তামিলনাড়ুর মন্দিরে কার্তিগাই দীপম প্রজ্জ্বলনের অনুমতি, মোতায়েন সিআরপিএফ

তামিলনাড়ুর তিরুপ্পারাকুন্দ্রম পাহাড়ের উপরে অবস্থিত পবিত্র পাথরের স্তম্ভে কার্তিগাই দীপম উৎসবের প্রদীপ জ্বালানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এই আনুষ্ঠানিক প্রদীপ প্রজ্জ্বলন সম্পন্ন হয়। মেঘালয় হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এস বৈদ্যনাথন এবং মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ভি পার্থিবন, যারা বর্তমানে আরুলমিগু সুব্রামণিয়াস্বামী মন্দিরের ট্রাস্টি বোর্ড স্থগিত হওয়ার পর প্রশাসনের দায়িত্বে রয়েছেন, তাঁরা মন্দিরের পুরোহিতদের সঙ্গে নিয়ে এই প্রদীপ জ্বালান।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পাহাড়ের চূড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ জওয়ানদের কড়া নজরদারিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। প্রদীপ জ্বালানোর জন্য প্রায় ৩০ কেজি ঘি, ৫০ মিটার সুতি কাপড়, ৫ কেজি কর্পূর এবং প্রচুর ফুল ব্যবহার করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ভক্তরা নির্ধারিত স্থানে প্রদীপ জ্বালানোর অনুমতি পাবেন।

উল্লেখ্য, মাদুরাইয়ের উপকণ্ঠে এই প্রদীপ জ্বালানো নিয়ে এর আগে প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল। সুপ্রিম কোর্ট তামিলনাড়ু সরকার ও মাদুরাই জেলা প্রশাসনের ভূমিকার সমালোচনা করে জানায় যে, পূর্বের নির্দেশ ইচ্ছাকৃতভাবে অমান্য করা হয়েছে। আদালতের নির্দেশে হজরত সুলতান সিকান্দার বদুশা আউলিয়া দরগাহ থেকে অন্তত ৫০ মিটার দূরে ভক্তদের প্রদীপ জ্বালানোর জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দরগাহের নিরাপত্তা নিশ্চিত করতে সিআরপিএফকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *