স্যান্ডউইচকে প্রোটিন সমৃদ্ধ করে তুলতে পাতে রাখুন এই খাবারগুলো

স্যান্ডউইচকে প্রোটিন সমৃদ্ধ করে তুলতে পাতে রাখুন এই খাবারগুলো

স্যান্ডউইচকে পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ করে তুলতে সাধারণ পাউরুটির বদলে প্রোটিন সমৃদ্ধ ব্রেড বেছে নেওয়া যেতে পারে। স্যান্ডউইচের পুষ্টিগুণ বাড়াতে গ্রিল করা বা সেদ্ধ চিকেন ব্রেস্ট ব্যবহার করা অত্যন্ত কার্যকর। প্রতি ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে প্রায় ৩১ গ্রাম প্রোটিন থাকে, যা শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা মেটাতে সাহায্য করে।

নিরামিষাশীদের জন্য পনির ও কটেজ চিজ দারুণ বিকল্প। পনির কুচি বা ভুর্জি করে ক্যাপসিকাম ও পেঁয়াজের সাথে মিশিয়ে স্যান্ডউইচে ব্যবহার করা যায়। এছাড়া টোফু হালকা ভেজে সয়া সস ও সবজির সাথে মিশিয়ে নিলে প্রোটিনের পরিমাণ বাড়ে। সেদ্ধ সয়াবিন বা সোয়া প্যাটিও প্রোটিনের ভালো উৎস হিসেবে কাজ করে।

অঙ্কুরিত ছোলা বা মুগ ডাল স্যান্ডউইচের পুষ্টিমান বহুগুণ বাড়িয়ে দেয়। এর সাথে শসা, টমেটো ও পুদিনা-দইয়ের চাটনি মিশিয়ে নিলে প্রোটিনের পাশাপাশি পর্যাপ্ত ফাইবারও পাওয়া যায়। হোল-হুইট ব্রেডে পিনাট বাটার বা ছোলার হামাস মাখিয়ে স্যান্ডউইচ তৈরি করা যেতে পারে। স্বাদ ও পুষ্টি বাড়াতে এতে চিয়া বা তিলের বীজ যোগ করা যেতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *