বিএসএনএলের নতুন রিচার্জ প্ল্যান: ২০২ টাকায় মিলবে ১ লাখ টাকার বিমা সুরক্ষা

সীমিত খরচে সিম সক্রিয় রাখতে বা দ্বিতীয় সিম হিসেবে ব্যবহারের জন্য বিএসএনএল একটি বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। ২০২ টাকার এই প্ল্যানটির অন্যতম প্রধান আকর্ষণ হলো বিমা সুবিধা। দ্য ওরিএন্টাল ইনস্যুরেন্স কোম্পানির সহযোগিতায় গ্রাহকদের ১ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত মৃত্যু বিমা এবং ১০,০০০ টাকা পর্যন্ত সাইবার জালিয়াতি সুরক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যেই এই বিমা কভার সক্রিয় হয়ে যায়।
তবে সাইবার প্রতারণার ক্ষেত্রে ক্ষতিপূরণের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের বিএসএনএল নম্বরটি অবশ্যই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে সংস্থার নির্দিষ্ট শর্তাবলি প্রযোজ্য থাকবে। মূলত যাঁরা সাশ্রয়ী মূল্যে সিম সচল রাখতে চান, তাঁদের কথা মাথায় রেখেই এই প্যাকটি বাজারে আনা হয়েছে।
পাশাপাশি বিএসএনএলের ৩৪৯ টাকার আরেকটি প্ল্যান রয়েছে, যার মেয়াদ ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ফ্রি ন্যাশনাল রোমিং এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুবিধা পাবেন। এছাড়া এই প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগও রয়েছে।