গোপালগঞ্জে স্তব্ধ ট্রেন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি

গোপালগঞ্জে স্তব্ধ ট্রেন ও মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা, বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি

বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় বর্তমানে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৭ ও ১৯ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলার ঘটনার পর থেকে জেলাটির সঙ্গে দেশের অন্যান্য প্রান্তের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন। এই ঘটনার জেরে ঢাকা সহ বড় শহরগুলোর সঙ্গে গোপালগঞ্জের সংযোগকারী পাঁচটি প্রধান ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত ও রুটিরুজি সংকটের মুখে পড়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পাশাপাশি, গত বৃহস্পতিবার রাত থেকে গোপালগঞ্জের প্রায় পাঁচ হাজার গ্রাহকের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের অভিযোগ, নির্দিষ্টভাবে তাদের সমর্থকদের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে। দলের দাবি, গ্রাহকদের ব্যাংকে যেতে বাধ্য করে পথে পুলিশি গ্রেফতারের পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৭ ও ১৯ নভেম্বরের সহিংস ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাতনামা ১৩ হাজার মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রশাসন। গোপালগঞ্জ-৩ আসনের সাবেক এমপি শেখ হাসিনার পৈত্রিক ভিটা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার এই জেলায় অবস্থিত। আওয়ামী লীগ সমর্থকদের দাবি, বঙ্গবন্ধুর মাজার পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর থেকেই জেলাটিতে উন্নয়ন বরাদ্দ বাতিল ও বিভিন্ন পরিষেবা বন্ধের মাধ্যমে সাধারণ মানুষকে কোণঠাসা করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *