২০২৬ সালের বিশ্ব হিন্দু কংগ্রেসে যোগ দেবেন অমিত শাহ

২০২৬ সালের বিশ্ব হিন্দু কংগ্রেসে যোগ দেবেন অমিত শাহ

মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ২০২৬ সালে আয়োজিত হতে চলেছে বিশ্ব হিন্দু কংগ্রেস। তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতি চার বছর অন্তর আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের এবারের মূল ভাবনা হলো ‘সমানম ব্রতম সহ চিত্তম’, যার অর্থ সম্মিলিত সংকল্প ও একজোট হয়ে অঙ্গীকার।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন আরএসএস সরসঙ্ঘচালক মোহন ভাগবত। আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে প্রায় চার হাজার প্রতিনিধি এই মঞ্চে উপস্থিত থাকবেন। হিন্দু নেতা, চিন্তাবিদ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এই আয়োজনে অংশ নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব।

সরকার, শিল্প, প্রযুক্তি এবং সংস্কৃতির মতো বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এই সম্মেলনে তাদের মতামত তুলে ধরবেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে প্রথমবার ‘বিশ্ব হিন্দু এক্সপো’ শুরু করা হবে। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে নতুন দিল্লি, ২০১৮ সালে শিকাগো এবং ২০২৩ সালে ব্যাংককে বিশ্ব হিন্দু কংগ্রেসের আসর বসেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *