২৬/১১ মুম্বই হামলার আসামি কাসভের হয়ে লড়া আইনজীবীরা এখনও পাননি প্রাপ্য ফি

২৬/১১ মুম্বই হামলার আসামি কাসভের হয়ে লড়া আইনজীবীরা এখনও পাননি প্রাপ্য ফি

মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আইনি লড়াইয়ের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে জটিলতা। হামলার ঘটনায় ধৃত একমাত্র পাকিস্তানি জঙ্গি আজমল কাসভের হয়ে বম্বে হাইকোর্টে মামলা লড়েছিলেন আইনজীবী আমিন সোলকার এবং ফারহানা শাহ। ২০১২ সালের ২১ নভেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে কাসভের ফাঁসি কার্যকর করা হলেও, তার হয়ে মামলা লড়া ওই দুই আইনজীবী এখনও মহারাষ্ট্র সরকারের কাছ থেকে তাঁদের প্রাপ্য ফি পাননি বলে অভিযোগ উঠেছে।

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, বম্বে হাইকোর্টে টানা ন’মাস ধরে তাঁরা কাসভের হয়ে আইনি লড়াই চালিয়েছিলেন। সেই সময় তাঁদের পারিশ্রমিক হিসেবে শুনানি প্রতি ১,৫০০ থেকে ২,০০০ টাকা ধার্য করা হয়েছিল। দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও সেই বকেয়া টাকা তাঁদের হাতে পৌঁছায়নি।

এই বিষয়ে আইনজীবীদের দাবি, তাঁরা মহারাষ্ট্রের লিগ্যাল সার্ভিস অথরিটির সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু বারবার চেষ্টা সত্ত্বেও বকেয়া পারিশ্রমিক পাওয়ার ক্ষেত্রে কোনো সুরাহা হয়নি। সরকারি স্তরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরেও কেন এই দীর্ঘ বিলম্ব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *