আলিপুরদুয়ার হাসপাতালে ৭৪ দিনের লড়াই, নতুন জীবন পেল কম্বোডিয়ার মায়ের সন্তান

আলিপুরদুয়ার হাসপাতালে ৭৪ দিনের লড়াই, নতুন জীবন পেল কম্বোডিয়ার মায়ের সন্তান

আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) দীর্ঘ ৭৪ দিনের লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফিরল এক সদ্যোজাত। কুমারগ্রামের বাসিন্দা অর্পণ ছেত্রী ও তাঁর কম্বোডিয়ান স্ত্রী ডেভি ভানাথংগের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই মাত্র ছয় মাস বয়সে ভূমিষ্ঠ হয়েছিল। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৬০০ গ্রাম, যা নিয়ে চরম উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা।

গত ১৩ সেপ্টেম্বর শিশুটিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অত্যন্ত কম ওজনের এই শিশুকে বাঁচিয়ে তোলা চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরলস পর্যবেক্ষণ এবং অক্লান্ত পরিচর্যায় ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হয় শিশুটির। দীর্ঘ উৎকণ্ঠার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়।

নিজের দেশ থেকে বহু দূরে এসে সন্তানের এই নতুন জীবন ফিরে পাওয়াকে এক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন মা ডেভি। হাসপাতাল ছাড়ার সময় আবেগপ্রবণ হয়ে তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সঠিক সময়ে চিকিৎসা ও অদম্য লড়াইয়ের ফলেই আজ সুস্থ অবস্থায় ঘরে ফিরতে পারল এই একরত্তি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *