আইওয়ার সেনাঘাঁটিতে ৫ টন বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত, জারি সতর্কতা

আইওয়ার সেনাঘাঁটিতে ৫ টন বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত, জারি সতর্কতা

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে প্রায় ৫ টন বা ৪,৪০০ কিলোগ্রাম লেড অ্যাজাইড নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী। ৬৮টি ড্রামে সংরক্ষিত এই বিস্ফোরক সামরিক অস্ত্র ও গোলাবারুদে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এই বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই বিস্ফোরণকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় বিষাক্ত সীসার ধূলিকণা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাতাসের মাধ্যমে এই কণা আশপাশের জনবসতিতে ছড়িয়ে পড়লে শিশু, গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। পরিবেশবাদী সংগঠনগুলোও এই প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসন নিকটবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অথবা ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। আইওয়ার মিডলটাউনে অবস্থিত এই সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ প্রক্রিয়া চলাকালীন কঠোর সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *