কোচবিহারের জনসভায় অনুপ্রবেশ ও উন্নয়ন নিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

কোচবিহারের জনসভায় অনুপ্রবেশ ও উন্নয়ন নিয়ে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর

কোচবিহারের এক জনসভায় সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে রাজ্য থেকে বের করতে হবে। পাশাপাশি, প্রাণ ও ধর্ম বাঁচাতে আসা হিন্দুদের অনুপ্রবেশকারী নয়, বরং শরণার্থী হিসেবে গণ্য করে আশ্রয় দেওয়ার কথা বলেন তিনি। সীমান্ত এলাকায় মাদক পাচার, জাল নোট ও অবৈধ মাদ্রাসার মতো কার্যকলাপ বন্ধ করতে বিএসএফ-এর সঙ্গে সমন্বয় বাড়িয়ে কাজ করার ওপর জোর দেন তিনি।

গোমাতা সুরক্ষা প্রসঙ্গে ১৯৫০ সালের ‘ক্যাটেল অ্যাক্ট’ কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। মহিলাদের নিরাপত্তার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, নারীদের অসম্মান করলে তা বরদাস্ত করা হবে না। এছাড়া কোচবিহারের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিমানবন্দর প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, আধুনিক হাসপাতাল তৈরি এবং যেসব ব্লকে কলেজ নেই সেখানে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের কথাও তিনি উল্লেখ করেন।

রাজবংশী ও নমঃশূদ্রসহ কোচবিহারের সমস্ত নাগরিকের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার কথা জানান শুভেন্দু। তিনি বেকার যুবকদের কর্মসংস্থান, প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা যোগ্য প্রাপকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধায়কদের নির্দেশ দিয়েছেন। এছাড়া রাজবাড়ির আমলের মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলিকে নতুন করে সাজিয়ে তোলার পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *