বাড়ির দেওয়ালে অশ্বত্থ গাছ জন্মালে কী করবেন? বাস্তুশাস্ত্রের পরামর্শ

পুরনো বাড়ির দেওয়াল কিংবা ছাদের কোণে অনেক সময় অযত্নেই অশ্বত্থ গাছ গজিয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে অশ্বত্থ গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হলেও, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ভেতরে বা ছাদে এই গাছের উপস্থিতি শুভ নয়। বাস্তুবিদদের মতে, বাড়ির আনাচে-কানাচে অশ্বত্থ গাছ বড় হতে থাকলে তা বাস্তু দোষ তৈরি করতে পারে, যা গৃহস্থের শান্তির পক্ষে ক্ষতিকর। তাই গাছটি ছোট থাকতেই তা সরিয়ে ফেলা জরুরি।
তবে গাছ দেখলেই তাড়াহুড়ো করে উপড়ে ফেলা উচিত নয়। শাস্ত্রীয় নিয়ম মেনে গাছটি গোড়া থেকে সাবধানে তুলতে হবে, যাতে শিকড়ে আঘাত না লাগে। উপড়ে ফেলার পর গাছটি ডাস্টবিন বা রাস্তায় না ফেলে কোনো খোলা মাঠ বা মন্দির চত্বরে যত্ন করে পুঁতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এতে গাছটিও বেঁচে থাকে এবং বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করা হয়।
গাছটি সরিয়ে ফেলার পর সংশ্লিষ্ট স্থানটি ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। বাস্তুশাস্ত্র অনুযায়ী, পরিষ্কার করার পর ওই জায়গায় সামান্য গঙ্গাজল ছিটিয়ে জায়গাটি শুদ্ধ করে নেওয়া উচিত। এতে ওই স্থানের নেতিবাচক প্রভাব দূর হয়। অশ্বত্থ গাছ নিয়ে অযথা ভয় না পেয়ে বা অবহেলা না করে, শাস্ত্রের এই নিয়মগুলো মেনে চললে বাড়ির বাস্তু ঠিক রাখা সম্ভব।