থানায় জিজ্ঞাসাবাদের সময় পুলিশের ওপর হামলা, পালটা গুলিতে জখম অভিযুক্ত

থানায় জিজ্ঞাসাবাদের সময় পুলিশের ওপর হামলা, পালটা গুলিতে জখম অভিযুক্ত

পারিবারিক বিবাদ সংক্রান্ত একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নাবিল নামে এক যুবককে জামা মসজিদ থানায় নিয়ে এসেছিল পুলিশ। সোমবার দুপুর আড়াইটা নাগাদ জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎই ওই যুবক ছুরি বের করে উপস্থিত পুলিশকর্মীদের ওপর আক্রমণ চালায়। অভিযুক্তের এলোপাথাড়ি কোপে পাঁচজন পুলিশকর্মী গুরুতর জখম হয়েছেন। তাদের মুখ ও ঘাড়ে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

পুলিশকর্মীদের ওপর হামলার পর অভিযুক্ত যুবক থানার বাইরে রাখা একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ তাকে ধাওয়া করে দ্রুত ধরে ফেলে। পালানোর সময় পুলিশের গুলিতে অভিযুক্ত নাবিল আহত হয়। বর্তমানে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশকর্মীদেরও দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় থানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *